Logo

ইরান সমর্থিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা ছিন্নভিন্ন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ, ২০২৬, ১৪:৩৭
ইরান সমর্থিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা ছিন্নভিন্ন
ছবি: সংগৃহীত

লেবাননের সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গত শুক্রবার (৬ মার্চ) একটি বিস্ফোরণ ঘটে। এতে অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ঘটনা সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও ছিলেন। হামলায় তার ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়ে যায়। তবে এখনো তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন স্মতরিচ। গত ৬ মার্চ এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানান লেবানন সীমান্তের কাছে হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। গত শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন স্মতরিচ। তিনি লেখেন, আহতদের মধ্যে রয়েছে আমার আমার প্রিয় ছেলে—বেনিয়া হেবরন।

বিজ্ঞাপন

ইসরায়েলের কট্টর ডানপন্থী এই মন্ত্রী উল্লেখ করেন, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেবরন পিঠ ও পেটে ঢুকে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে উল্লেখ করে স্মতরিচ আরও বলেন, ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD