Logo

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৩, ২০:৩২
এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ছবি: সংগৃহীত

রবিবার (১ অক্টোবর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করবে আজ। 

রবিবার (১ অক্টোবর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত অক্টোবর ২০২৩ মাসের সৌদি সিপি (কন্টাক্ট প্রাইস) অনুযায়ী অক্টোবর ২০২৩ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের আদেশ ২ অক্টোবর রোববার দুপুর আড়াইটায় কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

একইসঙ্গে, অক্টোবর ২০২৩ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD