চলতি মাসের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৩৭৫১ কোটি টাকা

আগের মাস সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর চলতি মাসে প্রবাসী আয় ঘুরে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
চলতি মাসের (অক্টোবর) প্রথম ২০ দিনে প্রবাসীরা আয় (রেমিট্যান্স) এসেছে ১২৫ কোটি ৭০ হাজার মার্কিন ডলার ( প্রতি ডলার ১১০ টাকা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৭৫০ কোটি ৭৭ লাখ টাকা)।
রবিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে দৈনিক আসছে ৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ে প্রতিদিন এসেছিল পাঁচ কোটি আট লাখ ৫২ হাজার মার্কিন ডলার। এ হিসাবে অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে। আগের মাস সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর চলতি মাসে প্রবাসী আয় ঘুরে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অক্টোবরের ২০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
বিজ্ঞাপন
জেবি/এসবি








