Logo

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৩, ০১:০৪
অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!
ছবি: সংগৃহীত

বুধবার রাজারবাগের বাসায় তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন— এমন গুঞ্জন বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাত থেকে ছড়িয়ে পড়েছে। রাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে।

সূত্রে জানা যায়, বুধবার রাজারবাগের বাসায় তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। 

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বুধবার রাত দেড়টার দিকে নায়িকা তানজিন তিশাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি সেখানে ভর্তি হননি; যে কারণে খাতায় তার নাম এন্ট্রি নেই। পরে তাকে পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক অভিনেত্রীর এক সহকর্মী বলেন, ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার।  গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছে। এ কারণেই তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত হতে সকাল থেকে মুশফিক আর ফারহান ও তিশার  মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD