Logo

গাড়ি কিনলেন অভিনেত্রী সাদিয়া

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩, ২২:২৭
গাড়ি কিনলেন অভিনেত্রী সাদিয়া
ছবি: সংগৃহীত

আর সেই খুশির খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। বর্তমানে নিজের চেষ্টায়  শখ পূরণে  সফল হলেন তিনি।

জানা যায়,  নিজের প্রথম গাড়ি কিনেছেন সাদিয়া আয়মান। আর সেই খুশির খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুকে তার গাড়ির একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া। ছবি দেখে বোঝাই যাচ্ছে নিজের প্রথম গাড়ি কিনে কতটা উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম গাড়ি কিনলাম। এই মুহূর্তে আমি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আল্লাহ যেসব নেয়ামত দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, টেলিভিশন পর্দায় নিয়মিত কাজ করছেন সাদিয়া আয়মান। পাশাপাশি অপেক্ষায় আছেন বড়পর্দায় অভিষেকের জন্য। শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে চান এই অভিনেত্রী। এছাড়া ওটিটিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD