Logo

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ০১:০০
বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহীনি

বিজ্ঞাপন

১৯৭১ সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহীনি। তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (ডিসেম্বর ১৪) সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের তোরণ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বুদ্ধিজীবী দিবসের শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। পরে দলে দলে যোগ দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিয়ে মিছিল করে আসতে দেখা যায়।

বিজ্ঞাপন

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বলেন, বুদ্ধিজীবী আমরা কাদের বলব? যারা শুধু স্কুল কলেজে পড়িয়েছে বা যারা সাংবাদিকতা করেছে তাদের?  কিন্তু গ্রামীণ পর্যায়েও অনেক বুদ্ধিজীবী ছিলেন। তাদের লেখনী ও অবদান সম্পর্কে লোক সমীক্ষা হওয়া প্রয়োজন। বাংলা একাডেমি সেই কাজটি করবে।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD