Logo

ভোট প্রতিহত করার চেষ্টা করলে ৭ বছর জেল: ইসি

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৫
ভোট প্রতিহত করার চেষ্টা করলে ৭ বছর জেল: ইসি
ছবি: সংগৃহীত

শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ভোট প্রতিহত করার অধিকার কারো নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, “কেউ প্রতিহত করার চেষ্টা করলে সাত বছরের জেল হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ, ম্যাজিস্ট্রেটকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”


শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: কারচুপির চেষ্টা হলেই কেন্দ্রের ভোট বন্ধ: সিইসি


ইসি মো. আনিছুর রহমান বলেন, “মাঠেও একই কথা বলেছি। কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারো নাই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার জন্য। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।”


আরও পড়ুন: বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা: ইসি আনিছুর


আরেক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, “ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হলে চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে।”


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD