Logo

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ২১:৫৪
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। একই কারণে থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের ফিরতি কর্মসূচি হিসেবে আনোয়ার ইব্রাহিমের ঢাকা আসার কথা ছিল। তাঁর সফর ঘিরে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছিল।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ঢাকা সফর শেষে তাঁর ব্যাংকক যাওয়ারও পরিকল্পনা ছিল।

এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD