Logo

ধোনির অবসর নিয়ে যা বললেন কাসি বিশ্বনাথ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৩
ধোনির অবসর নিয়ে যা বললেন কাসি বিশ্বনাথ
ছবি: সংগৃহীত

অস্ত্রোপচারের পর আর কখনো মাঠে নামা হয়নি তার

বিজ্ঞাপন

চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গত আসরে আইপিএল খেলার সময় বাম হাঁটুর চোটে পড়েছিলেন। সেই চোট নিয়েই খেলে গেলেন সম্পূর্ণ মৌসুম। তার নেতৃত্বে চ্যাম্পিয়নও হয় চেন্নাই সুপার কিংস। সফল আইপিএল শেষ করে আর মোটেই দেরি করেননি ধোনি। চিকিৎসকের পরামর্শে হাঁটুতে অস্ত্রোপচার করান এই ক্যাপ্টেন কুল। অস্ত্রোপচারের পর আর কখনো মাঠে নামা হয়নি তার।

তবে আসন্ন মৌসুমের আগেই পুরো ফিট হয়ে যাবেন দলপতি ধোনি। আইপিএলে এবারেরও তার নেতৃত্বে খেলবে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী (সিইও) কাসি বিশ্বনাথ ধোনির চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, 'এখন সে ফিট আছে। তার পুনবার্সন প্রক্রিয়া চলছে এবং জিমে কাজ করছে। আশা করছি আর দিন দশেকের মধ্যে সে নেট  অনুশীলনও শুরু করে দিবে।'

বিজ্ঞাপন

বয়স আর ফিটনেস বিবেচনায় ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি। বেশির ভাগ মানুষের ধারণা, আসন্ন আইপিএল আসর দিয়েই লম্বা ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই ক্যাপ্টেন কুল। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের মালিক কাসি বিশ্বনাথকে। কিন্তু সঠিক উত্তরটা তারও জানা নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, 'এ বিষয়ে তো আসলে আমার জানা নেই। ধোনি নিজেই আপনাকে সরাসরি উত্তর দেবে। সে কী করবে, তা তো আমাদেরকে বলে না।'

এ পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ৫টি শিরোপা জিতেছেন অধিনায়ক ধোনি। আবার চেন্নাইয়ের মতা ৫টি ট্রফি আছে মুম্বাইয়েরও। তবে মুম্বাই ইন্ডিয়ানস রানার্স আপ হয়েছে ১ বার, আর চেন্নাই হয়েছে ৫ বার। তবে ১৪ আসরের মধ্যে ১০ বারই ফাইনাল খেলেছে মহেন্দ্র সিং ধোনির দল।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD