Logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ২৩:১৮
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে শান্তরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের কাছে। ভিন্ন ভিন্ন সমীকরণ নিয়েই মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি দুই দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের  সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। 

গত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে টাইগার একাদশে। লিটন দাস চোটের কারণে দলের বাইরে আছেন। এদিন টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছিলেন, এমআরআইয়ের পর লিটন দাসের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিটনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন।লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সাথে নামবেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সাথে সুযোগ ও চ্যালেঞ্জের হবে।

বিজ্ঞাপন

টাইগার একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মাহেদি হাসান, শামিম হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

কিউই একাদশ- মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও বেন সিয়ার্স।

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD