Logo

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৩:৩৮
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

কিছু সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকায় এই কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রী নিজ এলাকার মহিলা ভোটারদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

ভোট দেওয়া শেষে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র এবং গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী তারা আজকে উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি । আশা করছি এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবে। ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD