Logo

টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৪, ০৮:০২
টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান
ছবি: সংগৃহীত

আর এবার আফ্রিদির ডেপুটি হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিলো বোর্ড

বিজ্ঞাপন

পাকিস্তান দলের বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়েন অধিনায়ক বাবর আজম। বাবরের নেতৃত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পেসার শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক ঘোষণা করা হয়। আর এবার আফ্রিদির ডেপুটি হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিলো বোর্ড।

নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। দলের সবাইকে নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন এ ব্যাটার। এই উইকেটকিপার ব্যাটার তার ওপর আস্থা রাখায় পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিজওয়ান বলেন, পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়া সম্মানের বিষয়। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য পিসিবি কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। দলের সাফল্যে অবদান রাখতে অধিনায়ক, কোচিং স্টাফ এবং আমার সতীর্থদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।

রিজওয়ান ও আফ্রিদি দুজনের নতুন দায়িত্ব পাওয়ায় প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে আসন্ন নিউজিল্যান্ড সফর। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ সম্পন্ন করে ইতোমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা মঙ্গলবার (৯ জানুয়ারি) অনুশীলন শুরু করবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জানুয়ারি)।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD