Logo

বরিশালে দেখা যাবে প্রোটিয়া হার্ড-হিটার মিলারকে

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৪, ০৬:২১
বরিশালে দেখা যাবে প্রোটিয়া হার্ড-হিটার মিলারকে
ছবি: সংগৃহীত

প্রোটিয়া ব্যাটারের সাথে চুক্তির খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন

বিজ্ঞাপন

প্রোটিয়ার মিডল অর্ডার ব্যাটার মিলার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালে হয়ে মাঠ মাতাবেন। ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান এই প্রোটিয়া ব্যাটারের সাথে চুক্তির খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তবে মিলারকে আসরের শুরুর দিকে পাবে না বরিশাল দল। কিন্তু আসরের শেষের দিকে দলের সাথে যোগ দেবেনেএই তারকা ব্যাটার। সেক্ষেত্রে মাত্র ৩ থেকে ৪ টি ম্যাচে দেখা যাবে তিনাকে।

বিজ্ঞাপন

মিজানুর বলেন, 'বিপিএলের শেষ সময়ে পাওয়া যাবে মিলারকে। সেক্ষেত্রে এ ব্যাটার ৩ থেকে ৪ টি ম্যাচে বরিশালের হয়ে খেলবেন। 

বিজ্ঞাপন

এবারের আসরে বরিশাল দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ছাড়াও দলে আছেন সিনিয়র ক্যাম্পেনার মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটার। সবমিলিয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ দল সাঁজিয়েছে ফরচুনরা।

বিজ্ঞাপন

রিটেইন ও ডিরেক্ট সাইনিংক:

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, ডেভিড মিলার, আব্বাস আফ্রিদি এবং দুনিথ ভেল্লালেগে।

বিজ্ঞাপন

ড্রাফট থেকে পাওয়া

বিজ্ঞাপন

উইকেটকিপার মুশফিকুর রহিম, রকিবুল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, প্রিতম কুমার, প্রান্তিক নওরোজ ও দিনেশ চান্ডিমাল।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD