Logo

আবারও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ০৬:৩৪
আবারও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে
ছবি: সংগৃহীত

রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে বাবাকে সিঙ্গাপুর নিয়ে নেওয়া হবে। বাবার জন্য সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আবারও সিঙ্গাপুর নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে বাবাকে সিঙ্গাপুর নিয়ে নেওয়া হবে। বাবার জন্য সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, “এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরে ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবেন। কিন্তু তেমন কোনো লক্ষণ দেখছি না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ফের সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

বিজ্ঞাপন

এর আগে গেল বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গেল ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিজ্ঞাপন

পরে আবারও অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গেল ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD