Logo

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ২১:১৫
আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত

রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন ইজতেমার ময়দানে।

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ছুটছেন মুসল্লিরা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন ইজতেমার ময়দানে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, আজ (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ-এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিজ্ঞাপন

ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD