Logo

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ২১:০৪
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত

তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, রাষ্ট্রদূত পদে প্রেষণ প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনা হয়েছে। পরবর্তী সময়ে নির্ধারিত দেশে রাষ্ট্রদূত হিসেবে তাদের নিয়োগ দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনা হয়। ওই রদবদলের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট পদগুলোতে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই প্রেক্ষাপটে আলোচিত তিন কর্মকর্তাকে কূটনৈতিক দায়িত্বে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ধরনের নিয়োগকে প্রশাসনিক ও কূটনৈতিক কাঠামোর অংশ হিসেবেই দেখা হচ্ছে, যেখানে সামরিক বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের বিদেশে রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD