Logo

দালাল ধরতে সরকারি হাসপাতালে অভিযানে র‍্যাব

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:৩৮
দালাল ধরতে সরকারি হাসপাতালে অভিযানে র‍্যাব
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অভিযানে নেমেছে র‌্যাব-২ এর একাধিক দল।

বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি)  বেলা ১১টার দিকে অভিযানে নেমেছে র‌্যাব-২ এর একাধিক দল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ সংবাদমাধ্যমকে বলেন, “সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। তারা সেখান থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালে নিয়ে বেশি বিল করে কমিশন বাণিজ্য করছে তারা। এজন্য, শেরে বাংলা নগর এলাকার শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এসব দালাল ও প্রতারক ধরতে একযোগে অভিযান চালানো হচ্ছে”। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD