Logo

উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ০৯:১৩
উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি
ছবি: সংগৃহীত

নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান এবং সুমাইয়া আক্তার এই অনুষ্ঠানে যোগ দেন

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। আর নতুন উন্মোচিত জার্সির স্পন্সর রবি কোম্পানি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত   বিসিবির সঙ্গে চুক্তি করেছে রবি কর্তৃপক্ষ।

রবি এই সাড়ে তিন বছরের জন্য পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলেরও স্পন্সর থাকবে।এদিনের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফ্যাশন শো-এর মাধ্যমে পুরুষ ও নারী দলের ক্যাপ্টেনরা টাইগারদের নতুন এই জার্সি প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয় পুরুষ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের ডেপুটি ক্যাপ্টেন নাহিদা আক্তার এবং মারুফা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অনূর্ধ-১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং সহ-অধিনায়ক আহরার আমিন। নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান এবং সুমাইয়া আক্তার এই অনুষ্ঠানে যোগ দেন।

সোমবার (৪ মার্চ) থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। আসন্ন এই সিরিজেই রবির জার্সি পড়ে মাঠে নামতে দেখা যাবে নাজমুল-মেহেদীদের।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD