Logo

খেলা শুরুর আগেই সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ ধ্বনি

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ০৪:৫১
খেলা শুরুর আগেই সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ ধ্বনি
ছবি: সংগৃহীত

অন্যদিকে বরিশালের দর্শকরাও দুয়োধ্বনি দিচ্ছেন কুমিল্লার দর্শকদের

বিজ্ঞাপন

লম্বা সময় পাড়ি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ প্রান্তে চলে এসেছে। শুক্রবার (১ মার্চ) মাঠে গড়াচ্ছে বিপিএল দশম আসরের ফাইনাল ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশালের মধ্যকার এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

মাঠের লড়াই ছাপিয়ে দর্শকদের মাঝেও পৌঁছে গেছে ফাইনালের উন্মাদনা। মিরপুর স্টেডিয়ামের প্রবেশ পথ গুলোতে ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে থেকেই চলছে দুই দলের দর্শকদের স্লোগান। কুমিল্লার ভক্তরা বরিশালের ভক্তদের দুয়োধ্বনি দিচ্ছেন। অন্যদিকে বরিশালের দর্শকরাও দুয়োধ্বনি দিচ্ছেন কুমিল্লার দর্শকদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সবমিলিয়ে ফাইনাল ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরের আনন্দ পৌছে গিয়েছে সর্বত্র। বিগত কয়েক বিপিএলের ফাইনালের তুলনায় এবার দর্শকদের উপস্থিতি অনেকগুণ বেশি। অনেকের মতে বিপিএলের চলমান দশম আসর সবচেয়ে জমাজমাটপূর্ণ। ভক্তদের এমন উল্লাসই সেটার প্রমাণ দেয়। 

চোখের সামনে দেখে যতটা বোঝা গেল তাতে করে মনে হচ্ছে কুমিল্লার থেকে বরিশালের সমর্থক অনেক বেশি। সেটা হওয়ারও বিশেষ কারণ রয়েছে কেননা দেশীয় ক্রিকেটের তিন সিনিয়র ক্রিকেটার ওপেনার তামিমের সাথে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। যে কারণে সাধারণ দর্শকদের পছন্দে কিছুটা হলেও এগিয়ে আছে ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD