Logo

কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৪, ০৪:০২
কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

দেশে কিশোর গ্যাং মোকাবিলায় স্বরাষ্ট্র ও সমাজ কল্যাণমন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈঠক শেষ হলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকর্মীদের  এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “দেশে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবক, শিক্ষকদেরকে সম্পৃক্ত করে তাদেরকে সংশোধনের পরিবেশ তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহবুব হোসেন আরও বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে দাগি আসামির সঙ্গে না রেখে, তাদের সংশোধনাগারে আলাদা রেখেই কাউন্সিলিং করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী দেশে সংশোধনাগারের সংখ্যা বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD