Logo

আজ মিলছে ২৪ জুনের ফিরতি টিকিট

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ২৪:১০
আজ মিলছে ২৪ জুনের ফিরতি টিকিট
ছবি: সংগৃহীত

আর গত ২ জুন শুরু হয় অগ্রিম যাত্রার টিকিট বিক্রি।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহার মাত্র ২ দিন বাকী। এ উপলক্ষে ইতোমধ্যে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ দেওয়া হচ্ছে আগামী ২৪ জুনের ফিরতি টিকিট। এর মধ্য দিয়েই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শেষ হচ্ছে।

শুক্রবার (১৪ জুন)  সকাল ৮টায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টার দিকে বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট এদিন দুপুর ২টা হতে বিক্রি শুরু হবে। আজই ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। এর আগে গেল ১০ জুন ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। আর গত ২ জুন শুরু হয় অগ্রিম যাত্রার টিকিট বিক্রি।

বিজ্ঞাপন

একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই চারটি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রেরণের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD