Logo

৩৫ জন সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৩
৩৫ জন সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান | ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে থাকবেন ৩৫ সদস্যের প্রতিনিধিদল। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সফরসঙ্গীদের বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, ৩৫ সদস্যের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সফরসঙ্গী হিসেবে থাকছেন।

সফরসঙ্গীদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নাম রয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সফরে থাকছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে আসাদ আলম সিয়াম বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়বে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর অবস্থানের সময়সীমা সম্পর্কে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকুই সেখানে থাকবেন। সফরের দৈর্ঘ্যের চেয়ে নির্ধারিত সময়ের যথাযথ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD