Logo

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের যৌথ উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের যৌথ উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এবারের এসডিজি মোমেন্টের মূল বার্তা ছিল সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের গতি বাড়ানো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এসডিজি বাস্তবায়নের গতি বাড়াতে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD