Logo

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল আন্দোলনকারী শিক্ষার্থীর

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ০২:৪০
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল আন্দোলনকারী শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

নিহত আবু সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে

নিহত আবু সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।  সাঈদ বেরোবির কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের খালাসপীর জাফর পাড়ায়।

বিজ্ঞাপন

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের গুলিতে কোটা আন্দোলনের সমন্বয়কারী আবু সাঈদ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD