Logo

ঢাকা উত্তর সিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিকেলে মতবিনিময়

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৪, ২৩:৩৯
ঢাকা উত্তর সিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিকেলে মতবিনিময়
ছবি: সংগৃহীত

পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা ডাকা হয়েছে। এতে ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


আরও পড়ুন: হঠাৎ পুলিশে বড় রদবদল


সোমবার (২৯ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান। মকবুল হোসাইন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ


তিনি বলেন, “আজ (সোমবার) বিকেল ৪টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।”


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD