Logo

বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৪, ২৪:০৪
বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

শ্রাবণের মাঝামাঝি মেঘের ওপর মেঘ জমে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে

বিজ্ঞাপন

শ্রাবণের মাঝামাঝি মেঘের ওপর মেঘ জমে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। রাজধানীতে বৃহস্পতিবার (১ আগস্ট) দিনভর টানা বৃষ্টি দেখা গেছে। শুক্রবার (২ আগস্ট) সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উপকূলীয় এলাকায় তীব্র বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া আফিস।

বিজ্ঞাপন

শক্তিশালী মৌসুমি বাতাসের জন্য বঙ্গোপসাগরে সঞ্চারণশীল অতি মেঘমালা তৈরি হয়েছে। উপকূলজুড়ে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াও বয়ে চলেছে। এসব কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত  দেখাতে  বলছে আবহাওয়া আফিস। 

বিজ্ঞাপন

দেশের উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলগুলোতে গতিশক্তিসম্পন্ন মেঘের পাশাপাশি  ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন। এই কারণে দেশের বিভিন্ন নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় পাহাড়ধসের সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রামে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে উঠেছে। মাসজুড়ে মৌসুমি বায়ুর দাপট থাকতে পারে। বৃষ্টিপাত শুক্রবার বেড়ে শনিবার থেকে কিছুটা কমতে পারে। তবে, আগামী সাত-আট দিন বৃষ্টি চলতে পারে। থেমে থেমে এই বৃষ্টি এই মাসের বেশির ভাগ সময় ধরে চলতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) কুতুবদিয়াসহ দেশের উপকূলীয় দ্বীপগুলোতে বৃষ্টিপাতের পরিমান ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমান ১০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। ঢাকায় বৃষ্টিতের পরিমান মোট ৩২ মিলিমিটার ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ২০৫ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা পনিমান ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD