Logo

অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ জারি

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৪, ০২:১১
অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ জারি
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ

বিজ্ঞাপন

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে  সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় সদর, জেলা সদর ও সিটি কর্পোরেশনে আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, “আজ সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো৷”

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৩ জুলাই) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

বিজ্ঞাপন

অপর জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD