Logo

পদত্যাগ করলেন আপিল বিভাগের ২ বিচারপতি

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ০৫:১৯
পদত্যাগ করলেন আপিল বিভাগের ২ বিচারপতি
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর এবার আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পদত্যাগ করা বিচারপতিরা হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও কাশেফা হোসেন।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, এই দুই বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, এদিন সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

এরপর শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের হাতে এসেছে। আমরা সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD