Logo

বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ২২:১৭
বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকা কথা।

বিজ্ঞাপন

নাজমুল হোসেন পাপনের পদত্যাগ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। 

বুধবার (২১ আগস্ট) সচিবলায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরিচালক নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দিয়েছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকা কথা।

বিজ্ঞাপন

বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী ইনাম, ইফতেখার আহমেদ মিঠু,  মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগেই পদত্যাগ করেছেন জালাল ইউনুস। এ ছাড়া আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ায় আগেই থেকে বিসিবির কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ।

ফলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে যুক্ত হলেন বিসিবিতে। পরের উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD