Logo

রবিবার থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৪, ২১:২৪
রবিবার থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেরোববার থেকে চলবে মেট্রোরেল

বিজ্ঞাপন

বৈষম্যবেরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময়কার সহিংসতাকে কেন্দ্র করে বন্ধ ছিল রাজধানীর মানুষের স্বস্তির পরিবহন মেট্রোরেল। রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেরোববার থেকে চলবে মেট্রোরেল।

শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।

আগামী রবিবার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD