Logo

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৩০
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে চলাকালে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২  পিবিআই পুশিলের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জাকির হোসেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের ওই দুই সদস্যকে গ্রেফতার করে পিবিআইতে হস্তান্তর করা হয়। আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে হস্তান্তর করা হয়। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD