Logo

আবারও ৫ দিনের রিমান্ডে সালমান-আনিসুল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৪, ২১:১৪
আবারও ৫ দিনের রিমান্ডে সালমান-আনিসুল
ছবি: সংগৃহীত

থানা পুলিশের উপপরিদর্শক মো. রাশিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।  এর  আগে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক মো. রাশিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর  ৩ দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে গেল ১৩ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় এ মামলা করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD