Logo

আরও বাড়লো এলপি গ্যাসের দাম

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ০১:৪০
আরও বাড়লো এলপি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা।

বিজ্ঞাপন

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ অক্টোবর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে, গেল  ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে ওই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা।

বিজ্ঞাপন

একইসাথে বুধবার অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। এ অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৪০ কোটি ৪৭ লাখ ডলার

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত  ২০২৩ সালে পাঁচ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। বিপরীতে বেড়েছিল ৭ দফা। গেল বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD