Logo

আগের মতোই থাকবে ঢাকা-বেইজিং সম্পর্ক: চীনা রাষ্ট্রদূত

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৪, ২১:৫৯
আগের মতোই থাকবে ঢাকা-বেইজিং সম্পর্ক: চীনা রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

কোনা কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।

বিজ্ঞাপন

আগের মতোই ঢাকা-বেইজিং সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোনা কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।

বিজ্ঞাপন

এসময় অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD