Logo

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কর্মসূচি

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪, ০৬:০৪
গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কর্মসূচি
ছবি: সংগৃহীত

সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 


সোমবার (১১ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


আরও পড়ুন: দেশের স্বার্থই আমাদের একমাত্র এজেন্ডা: অর্থ উপদেষ্টা


এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় মোট ১৫৮১ জন নিহত ও ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।


এমএল/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD