Logo

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১০
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সরকার প্রধানের নিরাপত্তা এবং সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে যমুনায় বসবাস করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি ভবনটি ছাড়বেন।

সরকারি আবাসন পরিদপ্তর বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের কাজ শেষ করেছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী যমুনায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। কিছু প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হওয়ার পর তিনি ভবনে উঠবেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় কয়েকটি জায়গা দেখা হয়েছিল, কিন্তু সময়স্বল্পতা এবং অন্যান্য কারণের কারণে সেগুলো আর বিবেচনায় নেওয়া হয়নি।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজস্ব বাসায় থাকছেন এবং সেখান থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD