Logo

একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২
একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে তিনি অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে আজ এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা তুলে দেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD