Logo

দুই জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০০
দুই জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
ছবি: সংগৃহীত

বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। পুলিশ অধিদপ্তরের এসপি মো. জামিরুল ইসলামকে বাগেরহাট এবং এসবির এসপি মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD