Logo

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৪
পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বাংলাদেশ পুলিশে নতুন জনবল যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে পুলিশ সার্জেন্টের বেশ কিছু পদ খালি থাকায় মাঠ পর্যায়ে ট্রাফিক নিয়ন্ত্রণে জনবল সংকট দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে সরকার দ্রুততম সময়ের মধ্যে ১৮০ জন সার্জেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। 

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, কোনো বিশেষ পরিবর্তন নয় বরং প্রচলিত ও বিদ্যমান পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা ও নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD