Logo

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৪, ২৩:৫৫
সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব
ছবি: সংগৃহীত

সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। 

রবিবার (১৫ ডিসেম্বর) মহার্ঘ ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা বলেন। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD