Logo

ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে বিজিবি-সেনাবাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:৪৩
ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে বিজিবি-সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে

বিজ্ঞাপন

ঢাকার হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘এদিন দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। সাত তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ওই ভবনের আগুনের ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD