Logo

সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে এলো আমদানি করা চাল

profile picture
জনবাণী ডেস্ক
৬ মার্চ, ২০২৫, ০৬:৪৫
সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে এলো আমদানি করা চাল
ছবি: সংগৃহীত

পাকিস্তান থাকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন

বিজ্ঞাপন

সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টান চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (০৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থাকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি সিবি এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD