Logo

৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১৮:৪৪
৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি
প্রতীকী ছবি

সরকার পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসিদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন—গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD