Logo

আসন্ন ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৫, ২১:৪৭
আসন্ন ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। 

বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৯ মে) ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে শুক্রবার (১৬ মে) থেকে থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১৪ মে) বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, যাত্রীরা শুক্রবার (১৬ মে) থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে—দুই ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

বিজ্ঞাপন

শুভঙ্কর ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়ে রাকেশ বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD