Logo

এনআরবিসি ব্যাংকের স্ট্রেটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৫, ০৩:১৭
এনআরবিসি ব্যাংকের স্ট্রেটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংকের স্ট্রেটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এনআরবিসি ব্যাংকের স্ট্রেটেজিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী এই কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

বিজ্ঞাপন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. নুরুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও  অডিট কমিটির চেয়ারম্যান  মুহাম্মদ এমদাদ উল্লাহ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

‘একসঙ্গে উৎকর্ষতার অভিমুখে’ শীর্ষক প্রতিপাদ্যের উপর এবারের কনফারেন্সে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ, সকল শাখা ম্যানেজার এবং উপশাখার ম্যানেজারবৃন্দ অংশগ্রহন করেন।

  

বিজ্ঞাপন

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, নবগঠিত পরিচালনা পর্ষদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমের সকল পর্যায়ে নিয়ম-নীতি সঠিকভাবে পরিপালন করা। এছাড়াও তিনি বলেন, জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করে ক্ষুদ্র ও মাঝারী শিল্পে বিনিয়োগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে হবে এবং ব্যাংকিং সেবা সহজ ও দ্রুততার সঙ্গে প্রদান করতে হবে। 

বিজ্ঞাপন

কনফারেন্সে পরিচালকবৃন্দ তাদের বক্তৃতায় ব্যাংকের সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, পরিচালনা পর্ষদ আমাদের যে নির্দেশনা দিয়েছেন ও যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন তা সবাইকে সঠিকভাবে পরিপালন করতে হবে  এবং কোন কাজে নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়মের ব্যতয় ঘটানোর কোন সুযোগ নেই। সারা দেশের বিপুল সংখ্যক নেটওয়ার্ক ও শাখা-প্রশাখার মাধ্যমে এনআরবিসি ব্যাংক স্ব”ছতার সঙ্গে অনেক দূর এগিয়ে যাবে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD