Logo

ঢাকার আকাশ মেঘলা থাকবে

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৫, ২৩:৩০
ঢাকার আকাশ মেঘলা থাকবে
ছবি: সংগৃহীত

রাজধাণীর ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ আগামী ৬ ঘণ্টা মেঘলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

রাজধাণীর ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ আগামী ৬ ঘণ্টা মেঘলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, এই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় আদ্রতা ছিল ৬১ শতাংশ। 

এ ছাড়াও সোমবার (৯ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD