Logo

চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৫, ০৪:৫০
চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ভালো কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ

বিজ্ঞাপন

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট চার দিনের সফরে ঢাকায় এসেছেন। 

শনিবার (১২ জুলাই) ঢাকায় আসেন তিনি। সফরকালে জোহানেস জাট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের নীতি নির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানান, বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলার ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্প দেখে আমি সবসময়ই মুগ্ধ হয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমার পদ থেকে সরে আসার পর থেকে ১০ বছরে বাংলাদেশের যে রূপান্তরমূলক পরিবর্তনগুলো এসেছে, তা সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথ বজায় রাখতে এবং প্রতিবছর চাকরির বাজারে প্রবেশকারী ২০ লাখ তরুণের জন্য আরও ভালো কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জোহানেস জাট ২০২৫ সালের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD