সেপ্টেম্বরে ৫ কোটি শিশু-কিশোর পাবে টাইফয়েডের টিকা

আগামী সেপ্টেম্বরে দেশের ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে, যার নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে।
বিজ্ঞাপন
আগামী সেপ্টেম্বরে দেশের ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে, যার নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে।
নয় মাস থেকে শুরু করে ১৬ বছরের কম বয়সী (১৫ বছর ১১ মাস ২৯ দিন) শিশু-কিশোররা এই টিকা পাবেন।
বিজ্ঞাপন
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান শনিবার (৯ আগস্ট) বলেন, ‘টাইফয়েডের টিকা দেওয়া হবে দুই ধাপে। প্রথম ধাপে সেপ্টেম্বরের প্রথম ১০ কার্যদিবসে বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যারা প্রথম ধাপে বাদ পড়বেন, তারা দ্বিতীয় ধাপে ইপিআই কেন্দ্রগুলোতে টিকা নিতে পারবেন।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ‘এই টিকা এক ডোজ ইনজেকশনে দেওয়া হবে, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এই টিকা সরবরাহ করেছে এবং টিকাগুলো ভারত থেকে কেনা হয়েছে। সব টিকা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।’
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া এবং পরীক্ষামূলক প্রয়োগ বিষয়ে তিনি বলেন, ‘গ্যাভি বিশ্বের স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এই টিকা সরবরাহ করে। এটি শতভাগ পরীক্ষিত এবং নিরাপদ। আমাদের উপমহাদেশের নেপাল, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশে এ টিকাদান শুরু হয়েছে।’
বিজ্ঞাপন
সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মাধ্যমে টাইফয়েড হয়, যা দূষিত খাবার বা পানি থেকে ছড়ায়।
বিজ্ঞাপন
নিবন্ধন প্রক্রিয়া: টাইফয়েড টিকাদানের জন্য ১ আগস্ট থেকে অনলাইনে (vaxepi.gov.bd/registration/tcv) নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। এরপর লিঙ্গ নির্বাচন করতে হবে এবং ক্যাপচা কোড পূরণ করে যাচাই সম্পন্ন করতে হবে।
পরবর্তী ধাপে মা-বাবার মোবাইল নম্বর, ইমেইল, পাসপোর্ট নম্বর ও বর্তমান ঠিকানা পূরণ করে ‘সাবমিট’ করতে হবে। এরপর মোবাইলে আসা ‘ওটিপি’ দিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপ শেষ হবে।
বিজ্ঞাপন
দ্বিতীয় ধাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিস থেকে একটি রোগ বাছাই করতে হবে। টাইফয়েড বাছাই করলে দুটি অপশন আসবে—১) শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৯ম শ্রেণি ও সমমান পর্যন্ত শিক্ষার্থী, ২) শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু।
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানের অপশন বেছে নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও শ্রেণি পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য দেখাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত অপশনে গিয়ে টিকাদান কেন্দ্র নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে যেতে হবে।
বিজ্ঞাপন
টিকা নেওয়ার পর অনলাইনে টাইফয়েড ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে।
জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে।
বিজ্ঞাপন
এসএ/








