Logo

‘খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে’

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ০৪:২০
‘খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে’
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে।

বিজ্ঞাপন

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভারয় তিনি এক কথা বলেন।

বিজ্ঞাপন

 তিনি বলেন, কৃষি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে। দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে।

বিজ্ঞাপন

জাম কামাল খান আরও বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। চট্টগ্রাম ও করাচির সাথে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD