Logo

ঢাকায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচলে বিঘ্ন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ২২:৫৬
ঢাকায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচলে বিঘ্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর আগে কসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালে লাইনচ্যুত হয়। এতে বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের অভিমুখে ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই কমলাপুর থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। ফলে ঢাকার বাইরে থেকে আগত ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের লাইন সচল রয়েছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD